দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-১৮: নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাস-চাঁদাবাজদের হুশিয়ারি দিলেন এস এম জাহাঙ্গীর

নির্বাচনী প্রচারণার শুরুর প্রথম দিনেই সন্ত্রাস-চাঁদাবাজদের হুশিয়ার করে দেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই এই এলাকায় হবে না। যাদের ভেতর এমন চিন্তা আছে তারা ভালো হয়ে যান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা ১৮ আসনের উত্তরখান থানা এলাকার শাহ কবির (রঃ) মাজার প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে বক্তব্যে বলেন এস এম জাহাঙ্গীর হোসেন।তিনি বলেন, আমাদের প্লান আছে, আমরা সবাই মিলে দেশ গড়ব। তিনি আরো বলেন,  ৩৮ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি। কোনদিন কোন অন‍্যায়ের সাথে সম্পৃক্ত হইনি। ঢাকা মহানগর বিএনপির অন‍্যতম যুগ্ম আহবায়ক  ও বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, করোনাকালীন সময়ে যখন কারো বাবা মারা গেলে সন্তান লাশ দেখতে যেতো না তখন উত্তরের সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহায়তা করেছি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে শোডাউন বা মিছিল করবো না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, মানবিক দেশ গড়বেন। মানবিক দেশ গড়তে হলে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভোটে আমরা সরকার গঠন করতে পারি তাহলে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্ল্যান অনুযায়ী ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড এবং হেলথ কার্ড দেওয়া হবে। ১৮ মাসে সারাদেশ থেকে দেড় কোটি মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এস এম জাহাঙ্গীর আরো বলেন, এ এলাকায় স্বাস্থ‍্যসেবার সুব‍্যবস্থা নাই, খেলার মাঠ নাই, জনগনের ম‍্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় গেলে এসব সমস‍্যা দুরীকরনের সাধ‍্যমত চেষ্টা করবো।আরও পড়ুন, পিতামাতার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন আমিনুল হকএরপর তিনি উত্তরখান থানা এলাকায় গনসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। উত্তরখান থানা বিএনপি সভাপতি সুলতান মাহমুদ বকুলের সভাপতিত্বে আনুষ্ঠানিক প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামির হোসেন, সেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, দক্ষিনখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, আওলাদ হোসেন, মো.আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো.আমান উদ্দিন, আলমাছ আলী, চান মিয়া বেপারী ও খিলক্ষেত, বিমানবন্দর, ভাটারা থানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীগন।

ঢাকা-১৮: নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সন্ত্রাস-চাঁদাবাজদের হুশিয়ারি দিলেন এস এম জাহাঙ্গীর