দৈনিক সংবাদ দিগন্ত

চিফ হুইপ ও নবনিযুক্ত হুইপদের জিয়াউর রহমান ও বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও নবনিযুক্ত ছয় হুইপ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার দুপুরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এ সময় চিফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)। তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।আরও পড়ুন, ঈদুল ফিতরের সরকারি ছুটি ৫ থেকে ৭ দিনে বাড়তে পারেজাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে চিফ হুইপ ও হুইপদের অবহিতকরণ সম্পর্কে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিফ হুইপ, ছয় হুইপ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিফ হুইপ ও নবনিযুক্ত হুইপদের জিয়াউর রহমান ও বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন