দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা : তানজিম সাকিব

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে, বিজয়ের মাসে সেসব লাখো শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে গোটা জাতি। তাইতো বিজয়ের মাসে স্বাধীন বাংলাদেশের আসল নায়ক মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করেছিল বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। আর কদিন পরই মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যারা প্রশিক্ষিত ছিলেন না; কিভাবে যুদ্ধ করতে হবে জানতেন না,তারপরও দেশের টানে মাটির টানে পাক হানাদার প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।আরও পড়ুন, মো. মনজুর মফিজ প্রিমিয়ার ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকএরপরই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ তুলে ধরে তানজিম সাকিব লিখেছেন, ‘যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছিলেন, যাদের কারণে আমি আজ বাংলাদেশের পতাকা বিশ্বের বুকে ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি, তাদের নিয়ে গর্ববোধ করি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযুদ্ধারা।’

বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা : তানজিম সাকিব