হিট প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর
উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার ইউজিসি ভবনে আয়োজিত হিট প্রকল্পের মিড-টার্ম রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান। হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান স্বাগত বক্তব্য দেন। মন্ত্রী বলেন, এই প্রকল্প দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রতিটি উপাদান মানোন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত, তাই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।আরও পড়ুন, ভিডিও কলের পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু, প্ররোচনার অভিযোগে শিক্ষক কারাগারেতিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় প্রকল্পের কিছু অংশ আর প্রাসঙ্গিক নেই। তাই উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকার বিবেচনায় নিয়ে প্রকল্প উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) সংশোধন করতে হবে। প্রকল্পের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রকল্পের মেয়াদ বাকি থাকলেও অগ্রগতি মাত্র ৫ শতাংশ। সময় সীমিত হওয়ায় দ্রুত গতি বাড়াতে হবে এবং ২০২৮ সালের মধ্যে প্রকল্প শেষ করতে হবে।আরও পড়ুন, জবিতে ক্রীড়া সম্পাদককে চড়, হুমকি: ছাত্রদল নেত্রী নেলীকে ঘিরে বিতর্কতিনি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানো এবং অর্থের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তাই হিট প্রকল্পের বরাদ্দ সঠিকভাবে ব্যবহার করতে হবে। সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প শেষ করা হবে। তবে শুধু অর্থ ব্যয় নয়, প্রকল্পের লক্ষ্য অর্জনই মূল বিষয় হওয়া উচিত। তিনি আরও বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষায় গবেষণা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।