লেবানন সীমান্তে হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের একজন সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। এ নিয়ে ওই এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।আইডিএফ জানিয়েছে, সীমান্তবর্তী দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে ওই সেনা নিহত হন। এর আগে ৮ মার্চ একই অঞ্চলে আরও দুই সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছিল তারা।আরো পড়ুন , ইরানের ড্রোনে চাপে যুক্তরাষ্ট্র প্রতিরোধে হিমশিমবর্তমানে দক্ষিণ লেবানন কার্যত একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। লেবাননের সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সীমান্তঘেঁষা অধিকাংশ গ্রামে প্রবেশ করেছে এবং কিছু এলাকায় তারা লেবাননের ভেতরে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে।এদিকে, হিজবুল্লাহ সীমান্তের ওপারে নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। অনেকগুলো প্রতিহত করা হলেও কিছু হামলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। গোষ্ঠীটি দাবি করছে, তারা লেবাননের ভেতরে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনা ও ট্যাংককে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।