নেই সংকট, মাঠে ‘তেলের হাহাকার’ জ্বালানি সংকটে বাস্তবতা ক্ষোভ বিরোধীদলীয় নেতার
জ্বালানি সংকট নিয়ে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই—এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।সোমবার জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনার জন্য একটি মূলতবি প্রস্তাব উত্থাপনের সময় তিনি বলেন, সংসদের ভেতরে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, অথচ বাইরে সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে।তিনি বলেন, দেশের মানুষ আশা করছে সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।আরো পড়ুন , সংরক্ষিত আসনে এনসিপির দুই নারী প্রার্থী মনোনীত কারণ জ্বালানি সংকট এখন দেশের অন্যতম বড় সমস্যা। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা সম্ভব হচ্ছে না—যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।ড. শফিকুর রহমান আরও বলেন, শুধু গণমাধ্যম নয়, মাঠপর্যায়ে নিজে ঘুরে তিনি সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন।তিনি সংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠান জনগণের কথা বলার জায়গা। অথচ সংকটের সময়ে জনগণের কণ্ঠ প্রতিফলিত না হলে এর সার্থকতা নিয়ে প্রশ্ন ওঠে।