দৈনিক সংবাদ দিগন্ত

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

পশ্চিমবঙ্গের নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আরও পড়ুন, সীমান্তে রক্তপাত বন্ধ হোক’ দিল্লিকে কড়া বার্তা রিজভীরঅলি আহমদ বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং শেখ হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে।আরও পড়ুন, উপজেলা ও পৌরসভা নির্বাচনে মাঠে নামছে এনসিপি, প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণাএলডিপি সভাপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও তারা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছিলেন। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’-এর পক্ষে মত দিয়েছে। কিন্তু পরে বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের উদ্দেশে অলি আহমদ বলেন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে হবে এবং চাটুকারদের বেষ্টনী থেকে বের হয়ে আসতে হবে।আরও পড়ুন, আইনের দুর্বল প্রয়োগেই জনঅসন্তোষ বাড়ছে: ডা. শফিকুর রহমানতিনি বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। এসব বিষয়ে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি