ফরিদপুরে শতবর্ষী হাসিনা বেগম জীবনের শেষ ভোট দিলেন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আনসার সদস্যদের সহযোগিতায় ভোট দিতে আসেন তিনি। ছয় সন্তানের জননী হাসিনা বেগম জানান, তার এক নাতিকে নিয়ে ভোট দিতে এসেছেন। তিনি জানান, তার স্বামী নেই। সন্তানরা তাকে দেখাশোনা করেন।হাসিনা বেগম আরও বলেন, ‘যেকোনো সময় মারা যাব তাই জীবনের শেষ ভোট দিতে পেরে খুবই খুশি ও গর্বিত।’ তিনি জানান, লোকজন নাই। সুন্দর পরিবেশে ভোট দিচ্ছি। আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। ১৫টি ভোটকেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। কেন্দ্রগুলো বেশ ফাঁকা। আরও পড়ুন, পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন লুৎফুজ্জামান বাবরবেলা ১১টার পর্যন্ত ভাঙ্গা উপজেলায় ৯৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। ৩টি উপজেলার মোট ৪ লাখ ৯০ হাজার ৯৭৭ জন ভোটার রয়েছে।