‘হজ হেল্প ডেস্ক’ সেবা চালু করলেন আজহারী
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার যে বাংলাভাষী মুসলমানরা হজ পালনে যাচ্ছেন, তাদের হজ সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হোক - এই লক্ষ্যে ড. মিজানুর রহমান আজহারীর 'হাসানাহ ফাউন্ডেশন' 'হাসানাহ হজ হেল্প ডেস্ক' নামে একটি বিশেষ সেবা শুরু করেছে। মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও পরামর্শ দেওয়া হবে, যাতে তারা সহজে ও শুদ্ধভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।আরও পড়ুন, পালিয়েও রক্ষা পায়নি হাজারো মানুষড. মিজানুর রহমান আজহারী ফেসবুক পোস্টে কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (সা.) বলেছেন, 'মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।' তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই 'মাবরুর' বা কবুল হজ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। সাধারণ মানুষের হজ পালনে যেন কোনো অসঙ্গতি বা ত্রুটি না থাকে, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।হজ সংক্রান্ত যে কোনো শরঈ জিজ্ঞাসার সঠিক সমাধান পেতে প্রশ্ন পাঠানোর মাধ্যমগুলো হলো -ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ: ০১৩৩৬৬৮৪০৩০ইমেইল: info@hasanahfoundation.comআরও পড়ুন, পেশা নাকি অন্যায়ের বিরুদ্ধে কলমের যুদ্ধ?এছাড়া হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোনকল কিংবা লাইভ পোস্টের কমেন্টের মাধ্যমেও হজ বিষয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন মিজানুর রহমান আজহারী।