“রোম পুড়লে নিরো হবো না স্বাস্থ্যখাত নিয়ে শফিকুর রহমানের কড়া সমালোচনা
দেশের স্বাস্থ্যখাতকে ‘ডিজাস্টার’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল-এ হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তিনি বলেন, “রোম পুড়লে নিরো হয়ে বসে থাকবো না, আগুন নেভানোর চেষ্টা করবো—এটাই আমাদের অবস্থান।”স্বাস্থ্যখাতের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে আইসিইউ সুবিধা নিয়ে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। কাগজে-কলমে থাকলেও বাস্তবে অনেক হাসপাতালেই আইসিইউ কার্যকর নয়। একজন চিকিৎসক হিসেবে তিনি দাবি করেন, প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের অভাব প্রকট।তিনি আরও বলেন, পুরো স্বাস্থ্যখাত এখন একটি ‘ডিজাস্টার’-এ পরিণত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এক হাজার শয্যার বিপরীতে প্রায় তিন হাজার সাতশ রোগী ভর্তি রয়েছে। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে আরও প্রায় চার হাজার মানুষ।এই পরিস্থিতিকে “হাসপাতালের চেয়ে বাজারের মতো” উল্লেখ করে তিনি বলেন, জনবল, অবকাঠামো ও আরো পড়ুন , দেশের সংকট মোকাবিলায় ৯ দফা দাবি জামায়াতেরলজিস্টিক সাপোর্টের ঘাটতিই এ অবস্থার জন্য দায়ী।রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সুস্থ ও শিক্ষিত জাতি গড়তে এই দুই খাতকে শক্তিশালী করতেই হবে।এদিকে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন জামায়াত আমির। রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন, প্রকৃত পরিস্থিতি জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে।তার দাবি, পাম্পগুলো চাহিদার এক-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে, যার ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন ও ভোগান্তি। সংকট সমাধানে সত্য তথ্য প্রকাশ এবং সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।