দৈনিক সংবাদ দিগন্ত

মুহাম্মদ হাসনাত ভূঁইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব পদে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে পদায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।আরও পড়ুন, রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লীদের ভিড়জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মুহাম্মদ হাসনাত ভূঁইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ