ঢাকা-সহ চার সিটিতে আজ থেকে বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু
দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে চারটি সিটি করপোরেশন এলাকায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।মূলত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হামের মতো মরণঘাতী রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, চারটি সিটি করপোরেশন এলাকায় মোট ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আরো পড়ুন , মেঘলা আকাশ তবুও ঢাকায় ফের গরমের অস্বস্তিপ্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত, নির্ধারিত টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্প্রতি নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ বেড়ে গেছে। অনেক শিশু আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছে।এই পরিস্থিতিতে বড় শহরগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সিটি করপোরেশন পর্যায়ে বিশেষ গুরুত্ব দিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।স্বাস্থ্যকর্মীরা মাঠপর্যায়ে এই ক্যাম্পেইন সফল করতে কাজ করছেন এবং অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকাকেন্দ্রে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।