রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। মৃত শিশুদের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের।এ পর্যন্ত হাম নিয়ে ১৪৯ জন শিশু ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র তিন শিশু। হাসপাতালের তথ্য অনুযায়ী, রামেক হাসপাতালে এ পর্যন্ত ৩৮ শিশুর মৃত্যু হয়েছে এবং হাম শনাক্ত হয়ে ৩৭৭ শিশু ভর্তি হয়েছে।শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক রোগীরাও হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন, তবে তা দ্রুত বাড়ছে।আরো পড়ুন , ভোলা বাবার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণ ও পাঁচ মাসের গর্ভপাতের অভিযোগবর্তমানে ১২ শিশু আইসিইউতে চিকিৎসাধীন এবং আইসিইউ সেবার জন্য আরও ৫৬ শিশু অপেক্ষা করছে। হাসপাতালের চাপ সামাল দিতে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন।রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস শনিবার বেলা সাড়ে ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন।স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, জনসমাগম এড়িয়ে চলা এবং হাত ধোয়া জরুরি। শিশুদের হামের উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে নিয়ে আসতে পরামর্শ দেওয়া হয়েছে