দৈনিক সংবাদ দিগন্ত

হাম টিকা সংকট ও সরবরাহ নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে শিশুদের হামের টিকা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছিল।তিনি আরও জানান, বর্তমানে ইউনিসেফ এর সহায়তায় দেশে দ্রুত টিকা সরবরাহ করা হচ্ছে।আরো পড়ুন , চিকিৎসকদের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, হাসপাতালে বাড়ছে আনসার মোতায়েনপ্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি টিকা পরীক্ষার কিটের স্বল্পতার বিষয়েও কথা বলেন এবং জানান, কিছু কিট ইতিমধ্যে দেশে এসেছে, কিছু কাস্টমসে আটকে আছে।প্রধানমন্ত্রী আরও বলেন, একটি কিট দিয়ে একাধিক শিশুর পরীক্ষা করা সম্ভব এবং সরকার এ সংকট সমাধানে কাজ করছে।সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

হাম টিকা সংকট ও সরবরাহ নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন প্রধানমন্ত্রী