দৈনিক সংবাদ দিগন্ত

ইরানসংশ্লিষ্ট ট্যাংকারে মার্কিন হামলা, নিহত ৩ ভারতীয়

ওমান উপকূলে ইরানসংশ্লিষ্ট একটি তেলের ট্যাংকারে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভারত সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে তাঁদের নিখোঁজ বলা হলেও পরে মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়।ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান, নিহত নাবিকেরা হলেন—আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাসিয়া ও পাটনালা সুরেশ। তিনি বলেন, শুরুতে নিখোঁজ থাকলেও পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী ‘সেত্তেবেলো’ নামের একটি তেলবাহী আরো পড়ুন , ধৈর্য নয়, এবার পাল্টা শক্তি বদলে যাচ্ছে ইরানের কৌশলজাহাজে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, জাহাজটিকে বারবার নির্দেশনা মেনে চলতে বলা হয়েছিল। কিন্তু তা অনুসরণ না করায় একটি মার্কিন বিমান থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে ‘নির্ভুল নিশানাযোগ্য গোলা’ নিক্ষেপ করা হয়।এ হামলা ইরানভিত্তিক জাহাজ চলাচলের ওপর ওয়াশিংটনের অবরোধ অভিযানের অংশ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালিতে এই অবরোধ শুরু হওয়ার পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা। বর্তমানে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয় এই কৌশলগত জলপথ দিয়ে।ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে তলব করে হামলার প্রতিবাদ জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।এদিকে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হারিশ পারভাথানেনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে বসবাসকারী প্রায় এক কোটি ভারতীয়ের নিরাপত্তা এখন ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের বিস্তার ভারতীয় অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে।

ইরানসংশ্লিষ্ট ট্যাংকারে মার্কিন হামলা, নিহত ৩ ভারতীয়