দৈনিক সংবাদ দিগন্ত

নীলফামারী-৪: দাঁড়িপাল্লা প্রতীকের হাফেজ আব্দুল মুনতাকিম জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ সংসদীয় আসন (সৈয়দপুর–কিশোরগঞ্জ) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়।এই আসনে মোট ১৬৯টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি এবং সৈয়দপুর উপজেলায় ৯১টি ভোটকেন্দ্র ছিল।চূড়ান্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮শ ৬৫ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫শ ২৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে সিদ্দিকুল আলম পেয়েছেন ৬৭ হাজার ২শ ৪৬ ভোট।আরও পড়ুন, রাজশাহী-৫ আসনে বিএনপির নজরুল ইসলাম মন্ডল জয়ীপোস্টাল ব্যালটের ফলাফলেও দাঁড়িপাল্লা প্রতীকের আধিপত্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পোস্টাল ব্যালটে হাফেজ আব্দুল মুনতাকিম পেয়েছেন ১ হাজার ২ শ ২৮ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৩৯ ভোট।নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সম্পন্ন হয়।

নীলফামারী-৪: দাঁড়িপাল্লা প্রতীকের হাফেজ আব্দুল মুনতাকিম জয়ী