লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন ১১০ বছর বয়সী হাফিজুর রহমান
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা মাদরাসা কেন্দ্রে ভোট দিতে এসে সকলের দৃষ্টি কাড়লেন ১১০ বছরের হাফিজুর রহমান। বয়সের ভারে ন্যুব্জ হলেও লাঠিতে ভর দিয়ে ভোটকেন্দ্রে এসে নিজের গণতান্ত্রিক দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ভোট কেন্দ্রে উপস্থিত হাফিজুর রহমানকে স্বজনরা সহযোগিতা করেছেন। স্বজনরা জানান, চলাফেরায় তার কষ্ট থাকলেও ভোট দেওয়ার বিষয়ে তিনি অনড় ছিলেন।ভোট প্রদান শেষে হাফিজুর রহমান বলেন, ভোট দেওয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই। নিজ হাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারায় আমি আনন্দিত। তিনি আরো আশা প্রকাশ করেন, বাংলাদেশে এমন একজন শাসক আসুক, যিনি দেশের মানুষকে শান্তি ও স্বস্তি দিতে পারবেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, হাফিজুর রহমানের উপস্থিতি অন্য ভোটারদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তার দৃঢ়তা দেখে অনুপ্রাণিত হয়েছেন।আরও পড়ুন, গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আটকস্থানীয়রা মন্তব্য করেছেন, হাফিজুর রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে, গণতন্ত্রের চর্চায় বয়স কোনো বাধা নয়। তার সততা ও সচেতনতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।