গাজীপুরের প্রাণকেন্দ্র চন্দনা চৌরাস্তা এলাকায় হানিমুন বার নামে একটি মদ বিক্রির প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত মাথাচারা দিয়ে উঠেছে। সরকারি অনুমোদন না থাকার পরও কোন অদৃশ্য ছায়ার শক্তি বলে হানিমুন বার চলছে।এইবারে মদ বিক্রির কারণে, প্রতিনিয়ত চৌরাস্তার শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। আরও পড়ুন, ওসি মহিবুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান, গ্যারেজে পার্কিং করা গাড়ি থেকে গাঁজা উদ্ধারতথ্যসূত্রে জানা যায়, দিন রাত নেই নিয়মের তোকা না করে ২৪ ঘন্টাই চলছে মদ বিক্রি ও সেবন। বারের সামনে দিয়ে মাতালদের আনাগোনা সবসময়। মাঝেমধ্যে ইভটিজিংয়ের শিকার হন পথচারী নারীরা। দীর্ঘদিনের সমস্যা হওয়ায় স্থানীয় এক সাংবাদিক স্বাক্ষরিত গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।আরও পড়ুন, গঙ্গাচড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে প্রাণনাশের হুমকি, একাধিক নারীর অভিযোগে অভিযুক্ত প্রতিবেশীস্থানীয়রা অভিযোগ করে বলেন, বারের ম্যানেজার বেলালের নেতৃত্বে এই অসামাজিক কার্যকলাপ সব সময় প্রতিওমান হচ্ছে। এ বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী এবং সরকারি অনুমোদন না থাকার কারণে অবৈধ বার স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হোক। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য বলছেন, হানিমুন বারের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ এসেছে। আমরা খুব তাড়াতাড়ি বারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।