নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি রাজা ইলিশ। বড় আকারের এই ইলিশটি ঘিরে স্থানীয় মাছঘাটে তৈরি হয় ব্যাপক আগ্রহ। শেষ পর্যন্ত ১৭ জন ব্যবসায়ীর অংশগ্রহণে নিলামে মাছটির সর্বোচ্চ দর ওঠে ১০ হাজার ৯০০ টাকা।বুধবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান বেপারির আড়তে নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী বিষু বেপারি মাছটি কিনে নেন।জানা গেছে হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে ধরা পড়ে বিশাল এই ইলিশ। রোববার সকালে ১২ জন জেলেকে সঙ্গে নিয়ে সাঙ্গু গ্যাসফিল্ডের কাছাকাছি নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে নদীতে জাল ফেলেন জেলেরা। পরদিন জাল তুলতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে উঠে আসে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের এই রাজা ইলিশ।আড়ও পড়ুন,গুজব-অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, লামায় বিএনপির বিক্ষোভপরে মাছটি চেয়ারম্যানঘাট মাছঘাটে নিয়ে শাহজাহান বেপারির আড়তে বিক্রির জন্য তোলা হয়। মাছটির আকার দেখে ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হলে নিলামে অংশ নেন অন্তত ১৭ জন ব্যবসায়ী। একপর্যায়ে সর্বোচ্চ ১০ হাজার ৯০০ টাকা দর হাঁকেন বিষু বেপারি।মাছটির ক্রেতা বিষু বেপারি জানান তিনি ইলিশটি ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। রাজধানীতে বড় আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে বলেও জানান এই ব্যবসায়ী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।