দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় আজ রাত ১২টা

তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় পর্যায়ের বড় আয়োজন—জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। (৩০ এপ্রিল) জারি করা এক চিঠিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে—আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে।এই প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায় অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে, যেখানে প্রোগ্রামিং ও কুইজ—দুই ধরনের প্রতিযোগিতা থাকবে।আরো পড়ুন , ঘরে বসেই ফায়ার লাইসেন্স : ডিজিটাল যুগে নতুন সেবার সূচনা করল ফায়ার সার্ভিসআগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পারবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।মাউশি জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে ইতোমধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আইটি দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা: নিবন্ধনের শেষ সময় আজ রাত ১২টা