ধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি
রাজধানীর মৌচাকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে কাকরাইল ও পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ হয়।আরও পড়ুন , যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ১৯ জন গ্রেপ্তারস্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভে নেতারা অভিযোগ করেন, বিল্লাল হোসেন তালুকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এ সময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।