সংসদে ‘জুলাই সনদ’ ইস্যুতে তুমুল হট্টগোল
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় ‘জুলাই সনদ’ ও গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদ-এ এই ঘটনা ঘটে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি ‘জুলাই সনদ’ নিয়ে চলমান বিতর্কের কড়া সমালোচনা করে বক্তব্য দিলে বিরোধী দলীয় বেঞ্চ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।আরও পড়ুন, এনসিপি নেত্রী মিতুর মাসিক আয় মাত্র ২৫ হাজার টাকাবক্তব্যে মঞ্জুরুল করিম রনি বলেন, সংসদের প্রথম দিন থেকেই ‘জুলাই সনদ’ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনকে একক কোনো দলের অর্জন হিসেবে তুলে ধরা হলে তা গ্রহণযোগ্য নয় এবং এতে অন্যদের অবদান খাটো করা হয়। তার বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ফ্লোর নিয়ে বলেন, ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় বলা মানে গণ-অভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা।আরও পড়ুন, সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিএ সময় সংসদ কক্ষে দুই পক্ষের মধ্যে তুমুল হইচই ও বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।সংসদে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের মতে, ‘জুলাই সনদ’ ও গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে বিরোধ আরও তীব্র হতে পারে।