হজ ব্যবস্থাপনা তদারকির জন্য গঠিত হলো ২৫ সদস্যের কমিটি
সরকার হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য একটি নির্বাহী কমিটি গঠন করেছে। এই কমিটিতে ২৫ জন সদস্য রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোববার (২৯ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আরও পড়ুন, ২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকারপ্রজ্ঞাপন অনুসারে, ধর্মমন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিমান সচিব, তথ্য সচিব, গৃহায়ন সচিব, পররাষ্ট্র সচিব, নৌসচিব, ধর্ম সচিব, স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্যশিক্ষা সচিবসহ অনেকেই সদস্য হিসেবে রয়েছেন।আরও পড়ুন, পুলিশ হত্যা, সংস্কার ও জননিরাপত্তা: সংকট উত্তরণের পথ কোথায়?কমিটির কাজের মধ্যে রয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।