দৈনিক সংবাদ দিগন্ত

হজ প্যাকেজের বাকি টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের এ নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ কথা বলা হয়।চিঠিতে বলা হয়েছে, হজ-২০২৬ এর সরকারি ও বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের তিন লাখ ৫০ হাজার টাকা জমাদান করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।আরো পড়ুন , ডেভিল হান্ট ফেজ-২ অভিযান ৬৪৯ অপরাধী আটক হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী প্রত্যেক হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।চিঠিতে আরও বলা হয়, হজ-২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

হজ প্যাকেজের বাকি টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর