পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ্জ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রোববার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম ফ্লাইটটি ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে।বিমানবন্দর সূত্র জানায়, ওই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ৩৭১ জন, ঢাকা থেকে ৪১ জন হজযাত্রী এবং ২ জন নন-হাজিসহ মোট ৪১৪ জন যাত্রী ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।আরো পড়ুন , দুই বিলিয়ন ডলারের বাড়তি ব্যয়েও বাজার স্থিতিশীল রাখতে কৌশল: প্রতিমন্ত্রী টুকু বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।প্রধান অতিথি চলতি হজ্জ মৌসুমে হাজিদের সেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।এদিকে, বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে—হাজিদের যাত্রা নির্বিঘ্ন করতে একটি উচ্চ পর্যায়ের হজ্জ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে, যা বিমানবন্দরে প্রবেশ থেকে বিমানে ওঠা পর্যন্ত প্রতিটি ধাপ তদারকি করবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।