দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে ভাতের থালা হাতে হকারদের অভিনব বিক্ষোভ

সিলেটে ফুটপাতে ব্যবসার সুযোগ এবং উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে অভিনব বিক্ষোভ করেছেন ভাসমান হকাররা। ভাতের থালা হাতে রোববার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন শতাধিক হকার।আরও পড়ুন, নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে ডুয়েট উত্তাল, সংঘর্ষে আহত ১৫হকারদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ফুটপাতের ব্যবসাই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। তাই অন্তত বিকাল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধ হলে ফুটপাতে বসার সুযোগ দিতে হবে।আরও পড়ুন, সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকআন্দোলনকারীরা জানান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদ বন্ধ করতে হবে। পাশাপাশি অভিযানের নামে পুলিশি হয়রানি, মালামাল জব্দ এবং অমানবিক আচরণ বন্ধেরও দাবি জানান তারা।আরও পড়ুন, গলাচিপায় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান দিয়ে লিফলেট ছড়িয়ে উধাও ৪ যুবকঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের নেতারা বলেন, গত ১৪ মে একই দাবিতে আন্দোলন করলেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। ঈদুল আজহার আগে সমস্যার সমাধান না হলে রাজপথেই আন্দোলন চলবে।

সিলেটে ভাতের থালা হাতে হকারদের অভিনব বিক্ষোভ