দৈনিক সংবাদ দিগন্ত

ধোলাইপাড়–যাত্রাবাড়ী এলাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি

রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। বুধবার পরিচালিত এ অভিযানে ধোলাইপাড় খালপাড় রোড, যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সড়ক এলাকা লক্ষ্য করে উচ্ছেদ অভিযান চালানো হয়।ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং সড়ক-ফুটপাত দখল করে রাখা বিভিন্ন প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।আরও  পড়ুন, গুলশান পুলিশকে বিতর্কিত করতেই মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার অভিযান চলাকালে ধোলাইপাড় খালপাড় রোড সম্পূর্ণ দখলমুক্ত করা হয় এবং খালপাড় সংলগ্ন সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং যাত্রাবাড়ী মোড় থেকে শহীদ ফারুক সড়ক পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে ফুটপাত ও সড়ক পরিষ্কার করে পথচারী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করা হয়।ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জনস্বার্থে সড়ক ও ফুটপাতের অবৈধ দখল, অননুমোদিত স্থাপনা এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ধোলাইপাড়–যাত্রাবাড়ী এলাকায় সড়ক-ফুটপাত দখলমুক্ত করল ডিএসসিসি