দৈনিক সংবাদ দিগন্ত

গাজীপুরে প্রকৌশলীদের সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবারও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে করে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক এবং গাজীপুর–রাজশাহী রেলপথে যান ও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে তারা ওই আন্দোলন শুরু করে। এতে সড়ক ও রেলপথে চলাচলকারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এ সময়ে জয়দেবপুর জংশনে দুইটি ট্রেন যাত্রা বিরতি করে।আরো পড়ুন , সন্ত্রাসী হামলায় জামায়াত নেতা গুরুতর আহতএর আগে গত রোববার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে তারা লোক দেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা।বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে-দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ সংক্রান্ত রিটের দ্রুত নিষ্পত্তি।

গাজীপুরে প্রকৌশলীদের সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত