দৈনিক সংবাদ দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, ট্রাফিক বক্সে আগুন

চাঁপাইনবাবগঞ্জের সার্কিটহাউস মোড়ে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রিফাত ও সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন। নিহত রিফাত হচ্ছেন চাপাইনবাবগঞ্জ পৌঁর এলাকার পোলাডাঙ্গা মহল্লার শাহ আলমের ছেলে এবং সোহাগ হচ্ছে আজাইপুর পচাপুকুর এলাকার আশরাফুলের ছেলে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এক ট্রাফিক পুলিশ সার্কিট হাউস মোড়ে একটি মোটরসাইকেলকে ধাওয়া করলে সে পালানোর সময় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে রিফাত ঘটনাস্থলেই মারা যায় এবং সোহাগকে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।আরও পড়ুন: ওসমান হাদিকে হত্যা একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক চক্রান্তএ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিশ্বরোড মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরসহ একটি মোটরসাইকেল ও বক্সের আসবাবপত্রে আগুন দেয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘পুলিশ মরদেহ দুটি হেফাজতে নিয়েছে। পুলিশ বক্স ভাঙচুরে পুলিশের কেউ হতাহত হননি।ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের, ট্রাফিক বক্সে আগুন