নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভাইরাল ভিডিওতে তোলপাড়
নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।শনিবার ভোরে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটে।দিনভর ঘটনাটি অজানা থাকলেও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, আরও পড়ুন , গোপালগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাকসহ ইজিবাইক খালে, আহত ৩কয়েকজন তরুণ স্মৃতিস্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।অগ্নিসংযোগের ফলে স্মৃতিস্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ ও আশপাশের সিসিটিভি ক্যামেরার দৃশ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।