বিদেশি গ্যারান্টি থাকলে স্বয়ংক্রিয়ভাবে ঋণ দিতে পারবে ব্যাংক
বিদেশি ব্যাংকের গ্যারান্টির বিপরীতে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিদেশি নিশ্চয়তার বিপরীতে ঋণ নিতে আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না। ব্যাংকগুলো নিজেই তা যাচাই–বাছাই করে শর্ত মেনে ঋণ ছাড় করতে পারবে। এর ফলে দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোর ঋণপ্রাপ্তি সহজ হলো।(১৫ মার্চ) এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এর ফলে বহুজাতিক ও দেশীয় বড় প্রতিষ্ঠানগুলোর ঋণপ্রাপ্তি সহজ হবে। বিদেশি নিশ্চয়তা পাওয়া গেলে সেই ঋণ জমির বন্ধকি থেকে নিরাপদ। আদায় না হলে ঋণের অর্থ পাওয়া যাবে। তাই নিশ্চয়তার বিপরীতে চাহিদামতো ঋণের সুযোগ দেওয়া হয়েছে।আরো পড়ুন , দেশে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২,১৫৮ টাকা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এবং নিবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলোকে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিদেশি গ্যারান্টি বা বাংলাদেশের বাইরে অবস্থিত জামানতের বিপরীতে ঋণ প্রদানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।সহজে অর্থায়ন পাওয়া এবং অভ্যন্তরীণ ঋণের সুযোগ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশীয় প্রতিষ্ঠানগুলোকে বিদেশি ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের (এসবিএলসি) বিপরীতে টাকায় ঋণ দিতে পারবে। এ জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।