বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অংশ নিলেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
রাজধানীর বনানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।রবিবার সকালে বনানীর এরশাদ মাঠে এই বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।হাম রোগের প্রকোপ প্রতিরোধে সরকারের উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে, যা শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।আরো পড়ুন , ঢাকা-সহ চার সিটিতে আজ থেকে বিশেষ হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরুউদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।