দৈনিক সংবাদ দিগন্ত

ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, গণকবরে শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।​দিবসের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য ‘স্বাধীনতা র‍্যালি’ বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর স্টেডিয়াম সংলগ্ন গণকবরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।আরও পড়ুন, স্বরূপকাঠি নান্দুহার বাজারে শান্তি ভাঙল বহিরাগত সন্ত্রাসীরা, থানায় অবশেষে এজাহার​ফরিদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা এবং পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। ​স্টেডিয়াম মাঠে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয়:​ ফরিদপুর জেলা পুলিশ দল​আনসার ও কারারক্ষী দল​, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স​, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।​কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। ​বেলা বাড়ার সাথে সাথে শহরের কবি জসীম উদ্দীন হলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম,  উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।আরও পড়ুন, মহান স্বাধীনতা দিবসে বেতগাড়ীতে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ​অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার শপথ গ্রহণের আহ্বান জানান।

ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত