দৈনিক সংবাদ দিগন্ত

‘সেলিব্রিটি’ তকমা মানেন না স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জীবনযাপনে ভিন্নধর্মী এক উদাহরণ তৈরি করেছেন। যেখানে বর্তমান সময়ের অনেক তারকা বিলাসবহুল জীবনধারায় অভ্যস্ত, সেখানে তিনি বেছে নিয়েছেন একেবারে সাধারণ জীবন।ভরদুপুরে সাধারণ মানুষের সঙ্গে বাস কিংবা অটোতে যাতায়াত করতে দেখা যায় তাকে। এমনকি কলকাতার ব্যস্ত গড়িয়াহাট মোড়–এ দাঁড়িয়ে সাধারণ মানুষের মতো ফুচকা খেতেও দ্বিধা করেন না এই অভিনেত্রী।আরও পড়ুন, শাকিব-রাজীবের ‘জয়ধ্বনি’ ঝড়ে তোলপাড়তারকা পরিবারে জন্ম নিয়েও নিজেকে আলাদা করে ‘সেলিব্রিটি’ হিসেবে তুলে ধরতে চান না স্বস্তিকা। তার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির প্রকৃত অর্থ হলো যাকে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে এই শব্দের অপব্যবহার তাকে ভাবিয়ে তোলে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তাকে কেউ সেলিব্রিটি বললে তা তার ভালো লাগে না। বরং তিনি চান মানুষ তাকে একজন মানুষ, শিল্পী কিংবা অভিনেত্রী হিসেবেই দেখুক।আরও পড়ুন, দেশে ফিরে নতুন জীবন সাজাতে চান মাহিয়া মাহিবর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ার সংখ্যা কিংবা ভিডিওর জনপ্রিয়তার ভিত্তিতে তারকা বিচার করা হয়—এ বিষয়েও প্রশ্ন তুলেছেন স্বস্তিকা। তার ভাষায়, এখন সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, কিন্তু তারা আসলে কী প্রভাব ফেলছে, সেটি নিয়েই তার সংশয় রয়েছে। নিজের অবস্থান পরিষ্কার করে স্বস্তিকা জানান, তিনি খুব সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এই পরিচয় নিয়েই থাকতে চান।

‘সেলিব্রিটি’ তকমা মানেন না স্বস্তিকা