দৈনিক সংবাদ দিগন্ত

আসন্ন জাতীয় নির্বাচন ঢাকা–৭ আসনে নিরাপত্তা প্রস্তুতি সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ২৬ জানুয়ারি ২০২৬ রাজধানীর লালবাগ এলাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আজিমপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে একটি নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আনসার ও ভিডিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় ভোট কারচুপি, জাল ভোট, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। প্রয়োজনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা ও বলপ্রয়োগের কথাও জানানো হয়।আরো পড়ুন , র‌্যাবের ফেসবুক পেজে প্রবেশ বন্ধএছাড়া নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সকল বাহিনীর সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করা হয়।সভায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়। একই সঙ্গে সকল প্রার্থী, রাজনৈতিক কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে আইন মেনে চলা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

আসন্ন জাতীয় নির্বাচন  ঢাকা–৭ আসনে নিরাপত্তা প্রস্তুতি সভা