স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস। দূতাবাস জানায়, দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে।আরও পড়ুন,ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৮২ জন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, বুধবার স্পেনে সংঘটিত ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনার পর হতাহতদের পরিচয় শনাক্ত ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।