দৈনিক সংবাদ দিগন্ত

দেশে জ্বালানি সংকট নেই নতুন দাম ঘোষণা আজ

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেশের জ্বালানি ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে আজ নতুন জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে এবং এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির ব্যবস্থা সম্পন্ন হয়েছে।আরো পড়ুবন , দেশে এসেছে রেকর্ড রেমিট্যান্স মার্চেই ৩.৩৩ বিলিয়ন ডলার তিনি উল্লেখ করেন, ডিজেলের তুলনায় অকটেন ও পেট্রোলের ব্যবহার কম হওয়ায় সরবরাহ ব্যবস্থাপনা সহজ হচ্ছে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশ ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়। সরকার ডিজেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।জ্বালানি সংকট নেই নতুন দাম ঘোষণা আজ

দেশে জ্বালানি সংকট নেই নতুন দাম ঘোষণা আজ