দৈনিক সংবাদ দিগন্ত

চেনা রূপে এনা সাহা

‘চিনে বাদাম’ সিনেমার পর দীর্ঘ সময় বড় পর্দা থেকে দূরে ছিলেন প্রযোজক ও অভিনেত্রী এনা সাহা। এবার নতুন সিনেমা ‘ডাক্তার কাকু’ দিয়ে আবারও দর্শকের সামনে ফিরছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন পাভেল, আর এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন এনা সাহা।সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋদ্ধি সেনকেও। শুধু অভিনয় নয়, ছবিতে অভিনয় করেছেন পরিচালক পাভেল নিজেও।আরও  পড়ুন, পাকিস্তানের মুকুট জিতলেন মিসবাহ আরশাদ‘ডাক্তার কাকু’তে প্রসেনজিৎকে একেবারেই ভিন্ন অবতারে দেখা যাবে। চেনা নায়কসুলভ গ্ল্যামার কিংবা স্টাইলিশ উপস্থিতির বদলে তার চরিত্রে ফুটে উঠেছে এক সাধারণ, আপনভোলা মানুষের ছাপ।চোখে চশমা, পরনে সাদা শার্ট-প্যান্ট—সাদামাটা এই লুকে পর্দায় হাজির হয়েছেন প্রসেনজিৎ। তার এই নতুন লুক ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।অন্যদিকে, দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন এনা সাহাও। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।নির্মাতাদের প্রত্যাশা, ভিন্ন গল্প, অভিনয়শিল্পীদের নতুন রূপ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যতিক্রমী চরিত্রায়ণের কারণে ‘ডাক্তার কাকু’ দর্শকদের আগ্রহ তৈরি করবে।

চেনা রূপে এনা সাহা