দৈনিক সংবাদ দিগন্ত

চীনে সোনার খনিতে দুঃসাহসিক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

চীনের পূর্ব শ্যানডং প্রদেশের ঝাওইউয়ান শহরের কানঝুয়াং সোনার খনিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন খনি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে খনির একটি উলম্ব সুড়ঙ্গে শ্রমিক পরিবহনের জন্য ব্যবহৃত খাঁচা ছিঁড়ে প্রায় ২৪০ মিটার নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ডাবল সেফটি সিস্টেম বা দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুটি তার একসঙ্গে ছিঁড়ে যাওয়ায় খাঁচাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদের নিচে আছড়ে পড়ে।আরো পড়ুন , ইরানের ৩টি তেল জাহাজ আটক করল ভারতীয় কোস্ট গার্ডএই ঘটনাটি নিয়ে বর্তমানে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ খনি কর্তৃপক্ষ দুর্ঘটনার খবরটি সময়মতো সরকারি দপ্তরে জানায়নি বলে অভিযোগ উঠেছে। শনিবারের এই ঘটনাটি সোমবার রাতে কেবল একটি গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে আসে। ঝাওইউয়ান জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানিটি নিয়মানুযায়ী সময়মতো দুর্ঘটনার রিপোর্ট দেয়নি, যা উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটিয়ে থাকতে পারে। তথ্য গোপনের এই অভিযোগে খনি ব্যবস্থাপক ও প্রধান প্রকৌশলীসহ মোট ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

চীনে সোনার খনিতে দুঃসাহসিক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু