গাজীপুর মহানগরের গাছস ভূমি অফিসে সেবার মান বেড়েছে বলে দাবি করেছেন একাধিক সংস্থা।তারা বলেন, কয়েকটি ভূমি অফিসের মধ্যে পুরোপুরি ডিজিটাল কার্যক্রম করছেন ।নামজারির আবেদন থেকে ডিসিআর পর্যন্ত ভোগান্তি ছাড়া সেবা প্রদান করছেন জনগণকে। এমনকি এই অফিসগুলোতে দুদকের নজরদারিও আছে বলে দাবি করেছেন সংস্থাগুলো।তবে কয়েকজন গ্রহীতা বলেন, বর্তমানের ভূমি অফিসার ইউসুফ আলী অফিসে আসার পর আমাদের সেবার মান অনেকখানি বেগবান হয়েছে। তদন্ত প্রতিবেদন, ডি সি আর, নামজারির আবেদনে সরকারি ফি ছাড়াআরও পড়ুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত অন্য আর কোন খরচ লাগছে না। তাদের কে সেবার মান ধারাবাহিকভাবে অব্যাহত রাখার অনুরোধ করবো।তবে জেলা প্রশাসন বলছে, গাছা নগরের খুবই গুরুত্বপূর্ণ ভূমি অফিস। কোনভাবেই এই অফিসগুলোতে দুর্নীতি বা অনিয়ম স্বেচ্ছাচারিতা মেনে নেওয়া হবে না। তবে আগের চাইতে ভাল কাজ করছেন এখন।সাংবাদিকদের অফিসগুলোর কার্যক্রমে নজরদারি রাখার অনুরোধ করেন জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।