দৈনিক সংবাদ দিগন্ত

গ্রাম আদালত অ্যাপে প্রবেশ করলেই জানা যাবে সকল সেবার তথ্য

অল্প সময়ে স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে। এই স্লোগান সামনে রেখে, গ্রাম আদালত অ্যাপ ব্যবহারের নির্দেশিকা ডাউনলোড করে সকল তথ্য জানা যায়। অ্যাপটি জনসচেতনতা এবং ভুক্তভোগীদের জন্য করা হয়েছে। অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রবেশ করলেই জানা যাবে সকল সেবার তথ্য। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষে উপজেলা সমন্বয়কারী মোঃ মোর্শেদুল আলম মধ্যনগর ও তাহিরপুর উপজেলায় দায়িত্ব পালন করছেন। গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সহ আদালতে আসার জন্য মানুষকে উদ্ভুদ্ধকরণ করতে,লিফলেট বিতরণ,বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, ইউনিয়ন পরিষদে ও উপজেলা পরিষদে নিয়মিত অবহিতকরণ সভা করে যাচ্ছেন।এছাড়াও একটি অ্যাপ ব্যবহার করে জানতে পারবেন গ্রাম আদালত সম্পর্কে। প্রাচীনকাল থেকেই দেশে পঞ্চায়িত নামে সংস্থা প্রচলিত ছিল। তার অন্যতম দায়িত্ব ছিল স্থানীয় বিচার কার্য সম্পাদন ও ঝগড়া বিবাদ মিমাংসা করা। বৃটিশরা যদিও প্রথমে এ দায়িত্ব স্থানীয় সংস্থার উপর অর্পন করেনি,কিন্তু বিংশ শতাব্দীর প্রথম ভাগেই ১৯১৯ সালে বঙ্গীয় পল্লি স্বায়ত্তশাসন আইনের মাধ্যমে, ইউনিয়ন বোর্ডেকে দেওয়ানি ফৌজদারি উভয় প্রকার মামলার বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায় প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয় এর আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায় গ্রাম আদালত সক্রিয় ভূমিকা পালন করছে। আরও  পড়ুন, সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২ কেন আমরা গ্রাম আদালতে যাবো? অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায়। পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে,আইনজীবী দরকার নাই। গ্রাম আদালত সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা হয়,এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয়, দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী,প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়। গ্রাম আদালত কীভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে? গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে বিরোধ ব্যবস্হা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। তাছাড়া গ্রাম আদালত মামলার ফিস ছাড়া অন্য কোনো খরচ নাই। এবং উচ্চতর আদালতের জট কমাতে সাহায্য করে। গ্রাম আদালত কী কী ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে? ফৌজদারি, চুরি,দাঙ্গা, প্রতারণা,ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া, কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা। দেওয়ানী,পাওনা টাকা আদায় সংক্রান্ত, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার। কোন অস্হাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায়,স্ত্রী কতৃক বকেয়া ভরণপোষণ আদায় ইত্যাদি। বিচার আইন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে গ্রাম আদালত অ্যাপে প্রবেশ করুন,এবং গ্রম আদালত সম্পর্কে সকল তথ্য জানুন।

গ্রাম আদালত অ্যাপে প্রবেশ করলেই জানা যাবে সকল সেবার তথ্য