‘সংখ্যা নয়, সক্ষমতাই হবে শক্তি’সেনা আধুনিকায়নে নতুন বার্তা প্রধানমন্ত্রীর
সময়োপযোগী, প্রযুক্তিনির্ভর ও সক্ষম বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলতে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান। সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলা হবে।রোববার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তার ধারণা বদলে গেছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এখন সাইবার স্পেস, তথ্যযুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাড়ানো সময়ের দাবি।তিনি জানান, সরকার এমন একটি প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করছে, যেখানে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন, শিল্প, প্রযুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বিত জাতীয় নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে কাজ করবে।আরও পড়ুন, বঙ্গভবনকে বিদায়, গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনপ্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীতে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনা নয়, বরং মেধা, যোগ্যতা, সততা, নেতৃত্ব, শৃঙ্খলা ও পেশাদারিত্বই হবে প্রধান মূল্যায়নের ভিত্তি।তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন এবং দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবিলা ও জাতীয় সংকটে সেনাবাহিনীর ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সংখ্যায় বড় নয়, বরং প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভরশীল ও কার্যকর একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলা, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকবে।