সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে ৫,৫০০ লিটার জ্বালানি তেল জব্দ
নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান চালানো হয় স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে।আরও পড়ুন, বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ১৬অভিযান সূত্রে জানা যায়, এই ব্যবসায়ী খুচরা বাজারে সরবরাহ না করে বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুদ করে রেখেছেন। বাড়ির ভেতরে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল পাওয়া যায়।এ ঘটনায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়েছে।আরও পড়ুন, সিডনিতে প্রবাসীদের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপননির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দকৃত তেল বিক্রি করা হবে সাধারণ ক্রেতাদের কাছে। এছাড়া অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলতে থাকবে।