দৈনিক সংবাদ দিগন্ত

গোপালগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাকসহ ইজিবাইক খালে, আহত ৩

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়ায় বেইলি সেতু ভেঙে ট্রাকসহ ইজিবাইক খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক, হেলপার এবং ইজিবাইক চালক আহত হয়েছেন।রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে শহরের দিক থেকে ঘোনাপাড়াগামী একটি বালুভর্তি ট্রাক পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি পার হওয়ার মুহূর্তে হঠাৎ করে সেটি ভেঙে যায় এবং ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। আর ও পড়ুন, হাতিয়ায় ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহারএকই সময় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।এদিকে সেতু ভেঙে যাওয়ার কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প হিসেবে লেকপাড় সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে।

গোপালগঞ্জে বেইলি সেতু ভেঙে ট্রাকসহ ইজিবাইক খালে, আহত ৩