দৈনিক সংবাদ দিগন্ত

সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি আগের চেয়ে অনেকটাই ভালো আছেন।বর্তমানে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ফিজিওথেরাপি নিচ্ছেন তিনি।তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।আরো পড়ুন , মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীতিনি আরও বলেন, সম্পূর্ণ সুস্থতা ফিরে পেতে নিয়মিত ফিজিওথেরাপি প্রয়োজন, যা এখন চলমান রয়েছে।গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।সেখানে এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে গত ১৪ এপ্রিল মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা