দৈনিক সংবাদ দিগন্ত

মহেশপুরে ঈদের ছুটি না কাটিয়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিয়েছেন সুরাইয়া আক্তার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী ছুটি না কাটিয়ে সুরাইয়া আক্তার এলাকার গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ সেবা দিয়ে গেছেন। এ পর্যন্ত তিনি প্রায় ৪০ জন রোগীর স্বাস্থ সেবা দিয়েছেন। এর মধ্যে একজন গর্ভবতী মাকে নরমার ডেলিভারীর মাধ্যমে সন্তান প্রসব করিয়েছেন তিনি। সুরাইয়া আক্তার ঝিনাইদহের মহেশপুর উপজেলার এস বি কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরির্দশিকা। আরও পড়ুন, কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে মহেশপুরে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যুগোয়ালহুদা গ্রামের আমেনা খাতুন জানান, সুরাইয়া আপা কোন ঈদেই ছুটি কাটান না। তিনি ছুটি না কাটিয়ে আমাদের সেবা দেন। আমরা যখুনি সমস্যায় পরি আপার কাছ থেকে পরামর্ষ নিয়ে থাকি। এস বি কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরির্দশিকা সুরাইয়া আক্তার জানান, আমি ছুটি না কাটিয়ে এলাকার অসহায় গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ সেবা সব সময় দিয়ে থাকি।আরও পড়ুন, মহেশপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত কর্মীর বাড়ীতে ঈদ উপহারএবার ঈদের ছুটির মধ্যে একজন গর্ভবতী মাকে নরমার ডেলিভারীর মাধ্যমে সন্তান প্রসব করিয়েছি। তাছাড়া ১৪জন গর্ভবতী মাকে সেবা দিয়েছি। সেই সাথে ২০জন সাধারণ রোগীয় দেখেছি। তিনি আরো বলেন, আমি সাধারণ মানুষের মাঝেই সব সময় থাকতে চাই। মহেশপুর উপজেলা পরিবার পরিকল্পনা বর্মকর্তা আনিসুর রহমান জানান, এস বি কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরির্দশিকা সুরাইয়া আক্তার ঈদের সরকারী ছুটি না কাটিয়ে তিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে থেকেই রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন।  

মহেশপুরে ঈদের ছুটি না কাটিয়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দিয়েছেন সুরাইয়া আক্তার