দৈনিক সংবাদ দিগন্ত

মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রোজমঙ্গলবার (১৯ মে ২০২৬ খ্রি.) সকালে কালকিনি উপজেলা হলরুমে এ সভার আয়োজন করে কালকিনি উপজেলা ভূমি অফিস।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন।সভায় বক্তারা আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সহজ, আরও পড়ুন , নির্বাচনী কেন্দ্র মেরামতে অনিয়মের অভিযোগদ্রুত ও স্বচ্ছভাবে গ্রহণের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।বক্তারা বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা কমবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি মেলার উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।আরও  পড়ুন , জনতার মাঝে জনতার এমপি:মিঠাপুকুর গড়ের মাথায় চা চক্রে গোলাম রব্বানী

মাদারীপুরের কালকিনিতে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত