দৈনিক সংবাদ দিগন্ত

কাস্টমস ছাড়া নিরাপদ বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষা সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা ও সহজীকরণের পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে কাস্টমস কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আগামীকাল আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা বলেন, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ঘোষিত এবারের প্রতিপাদ্য- ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’- কে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও দিবসটি উদযাপন হচ্ছে। এ উপলক্ষ্যে তিনি বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা ও অংশীজনদের অভিনন্দন জানান।আরো পড়ুন , চানখাঁরপুল হত্যা মামলা আজ রায় ঘোষণা হচ্ছেবাণীতে অধ্যাপক ইউনূস বলেন, আন্তর্জাতিক বাণিজ্য সহায়তা ও সহজীকরণের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ বিশ্বব্যাপী রাষ্ট্রীয় ও সামাজিক সুরক্ষা, নাগরিক স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ এবং সীমান্ত অংশীদারিত্ব শক্তিশালীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতামূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবসম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কাস্টমস প্রশাসন অবৈধ বাণিজ্য, চোরাচালান, মাদক ও অর্থ পাচার প্রতিরোধে ভূমিকা রেখে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করছে।

কাস্টমস ছাড়া নিরাপদ বাণিজ্য ও রাষ্ট্রীয় সুরক্ষা সম্ভব নয় : প্রধান উপদেষ্টা