দৈনিক সংবাদ দিগন্ত

সুদানে ড্রোন হামলা শিশুসহ ১২ জনের মৃত্যু

সুদানের উত্তর দারফুর অঙ্গরাজ্যের কুতুম শহরে ড্রোন হামলায় অন্তত ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু এবং তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আরো পড়ুন , ইরানের পক্ষ থেকে ঐতিহাসিক সাফল্যের দাবিআল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এই হামলা শহরের আল-সালামা এলাকায় আল উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয়েছে। গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি এই হামলার দায় সুদানের সেনাবাহিনীর ওপর আরোপ করেছে।সংগঠনটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনা ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষ চলছে। হামলায় নিহত ও আহতদের মধ্যে সাধারণ নাগরিক ও শিক্ষার্থীরা রয়েছেন।

সুদানে ড্রোন হামলা শিশুসহ ১২ জনের মৃত্যু