দৈনিক সংবাদ দিগন্ত

বৃষ্টিভেজা দিনে জমে উঠুক সুগন্ধে ভরপুর গরুর মাংসের ভুনা খিচুড়ি

বৃষ্টির দিনে গরম গরম ভুনা খিচুড়ি—শুনলেই যেন জিভে পানি চলে আসে। আর যদি তার সঙ্গে থাকে নরম, মসলাদার গরুর মাংস, তাহলে তো কথাই নেই।আজ দেখিয়ে দিচ্ছি সহজ উপায়ে গরুর মাংসের ভুনা খিচুড়ি তৈরির রেসিপি।প্রথমে গরুর মাংসের সঙ্গে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও তেল মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মাঝারি আঁচে মাংস কষিয়ে সামান্য পানি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।অন্যদিকে মুগ ডাল হালকা ভেজে মসুর ডালের সঙ্গে ধুয়ে রাখুন। পোলাওয়ের চালও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে ঘি, চাল ও ডাল দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম পানি দিয়ে ঢেকে রান্না করুন।শেষে কেওড়া জল ছিটিয়ে অল্প আঁচে ২০ থেকে ২৫ মিনিট দমে রাখুন। তারপর হালকা নেড়ে আরও কয়েক মিনিট রেখে পরিবেশন করুন ধোঁয়া ওঠা গরুর মাংসের ভুনা খিচুড়ি।

বৃষ্টিভেজা দিনে জমে উঠুক সুগন্ধে ভরপুর গরুর মাংসের ভুনা খিচুড়ি